শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রূপগঞ্জ নাগরীর কালিরবাজার ও দ্বিগুবাবুর বাজারে অভিযান।

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

 

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

নগরীর কালিরবাজার ও দিগুবাবুর বাজারে অভিযান পরিচালনা করেছে জেলার বিশেষ টাস্কফোর্স। সোমবার (২১ অক্টোবর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলগমগীর হুসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রয় করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় কালিবাজারের ‘তিন কন্যা ডিমের আড়তকে’ ১০,০০০ টাকা ও “নারায়ণগঞ্জ প্রোটিন হাউজকে” ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দিগুবাবুর বাজারে বিএসটিআইয়ের লাইসেন্স বিহীন ও অপরিচ্ছন্ন কারণে ‘আলেকজেন্ডার বেকারীকে’ ৫০,০০০ টাকা, পণ্যের মূল্য তালিকা না থাকায় ‘আফরিন ষ্টোরকে’ ৫,০০০ টাকা এবং ‘তাইজুদ্দিন মোল্লা এন্ড সন্স ষ্টোর’কে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব জনাব মো সেলিমুজ্জামান, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি জনাব ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মোঃ ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব ইবনুল ইসলাম এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।