শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নেত্রকোনা প্রেস ক্লাবে সাংবাদিক নাসির আহমেদের জন্মদিন পালিত 

আলী আজগর পনির
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

 

 

উপজেলা প্রতিনিধি

দৈনিক প্রতিদিনের সংবাদ ও ঢাকা রিপোর্ট টুয়েন্টিফোরের আটপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ নাসির আহমেদের জন্মদিন পালন করেছে নেত্রকোনা জেলা প্রেসক্লাব। গত শুক্রবার বিকেলে জেলা প্রেস ক্লাবের উদ্যোগে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

 

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মহিবুল কিবরিয়া চৌধুরী হেলিম, এনটিভি স্টাফ রিপোর্টার ভজন দাস, সময় টিভি স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আলপনা বেগম, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, সৈয়দ মোঃ মাসুদুল হক, সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি মির্জা হৃদয় সাগর। এসময় উপস্থিত ছিলেন সাঈদ মাসুম, মুস্তাক আহমেদ,শেখ আব্দুল্লাহ ‌প্রমুখ।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন মোঃ নাসির আহমেদ । তিনি তাঁর বক্তৃতায় সাংবাদিকতায় আসাসহ সাংবাদিকতা জীবনের নানা স্মরণীয় মুহূর্তের কথা উল্লেখ করেন।

এ সময় তিনি আগামীর পথচলায় সবার সমর্থন এবং সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি জন্মদিন উৎসব আয়োজনের আয়োজকসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।