মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

খাদ্য গুদাম থেকে ধান-চাল ও গম চুরি সাঘাটার খাদ্য জিয়া কর্মকর্তা চাকরিচ্যুত, ৯৫ লাখ টাকা জরিমানা

ফয়সাল রহমান জনি
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

 

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১০০ মেট্রিকটন ধান, চাল ও গম চুরির দায়ে বোনারপাড়া খাদ্য গুদামের প্রাক্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে তাকে ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে খাদ্য বিভাগ।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধা জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান। এর আগে গত ৭ অক্টোবর খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ কার্যকর করতে বলা হয়েছে।

 

চাকরিচ্যুত জিয়াউর রহমান ২০২২ সালে বোনারপাড়া খাদ্য গুদামে কর্মরত ছিলেন। চুরির ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার বাড়ি রংপুর সদর উপজেলার কেল্লাবন্দ এলাকার সরকারপাড়ায়।

 

খাদ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২২ মৌসুমে খাদ্য গুদাম থেকে ৭৬ মেট্রিকটন চাল, ২৪ মেট্রিকটন ধান ও প্রায় এক মেট্রিকটন গম এবং চার হাজার খালি বস্তা চুরি করে তিনি স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। পরে বোনারপাড়া খাদ্য গুদাম থেকে নির্দেশ বহির্ভূত চাল তিনি নারায়ণগঞ্জ সিএসডিতে প্রেরণ করেন। এসব চালের অধিকাংশ ট্রাক গুদামের বাইরে ও অবশিষ্ট ট্রাক গুদামের ভিতরে লোড দেওয়া হয়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগ থেকে গোডাউনটি সিলগালা করা হয়। পরে গুদামের ধান-চাল হিসাব করে ওই পরিমান ধান-চাল ও গম ঘাটতি পাওয়া যায়। ঘটনার দিন থেকে জিয়াউর রহমান গোডাউনের চাবি রেখে পালিয়ে যান। পরে খাদ্য বিভাগের উচ্চ পর্যায়ের তদন্তে ১০০ মেট্রিকটন ধান-চাল ও গম চুরি করে বিক্রি করার অপরাধে চলতি বছরের গেল ৭ অক্টোবর ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানকে স্থায়ী বরখাস্ত করেন এবং ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দেন। এদিকে ঘটনার দিন থেকেই ওই কর্মকর্তা পলাতক রয়েছেন।

 

এ ব্যাপারে জেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রজ্ঞাপন জারির তিন মাসের মধ্যে জিয়াউর রহমানকে ৯৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমাদানের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় সরকারি পাওনা আদায় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।