শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রামপালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

আরিফ হাসান গজনবী
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী প্রতিনিধিঃ রামপাল(বাগেরহাট)

 

বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দিনব্যাপী সমাজের সুবিধাবঞ্চিত জনসাধারনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

 

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ৩ টায় রামপাল উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম ফিরোজ কবির।

ক্যাম্পের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল।

 

এসময় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, যুবদল নেতা মোঃ শাহাজালাল গাজী, ওয়াহেদুজ্জামান সাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব ইয়ামিন হাওলাদার, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন, অপু রায়হানসহ উপজেলার ১০ ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।