শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সোনাইমুড়ীতে জামায়াতের ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

মোহাম্মদ আবু নাছের,
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে জয়াগ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং জয়াগ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

১নং জয়াগ ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সঞ্চালনা করেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন।

 

উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর মো. ইসহাক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফ উল্যাহ, বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমীর হানিফ মোল্লা, নায়েবে আমভর মো. রহিম উল্লাহ বিএসসি, সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ বাকের।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।