শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সুপারি নিয়ে ঝগড়া: ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

মোহাম্মদ আবু নাছের,
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

 

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

 

নোয়াখালীর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে।

 

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের আবু ছায়েদ মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আবু ছায়েদ (৭০) ওই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের মৃত মমিন উল্যার ছেলে এবং তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

 

নিহতের শালা নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভগ্নিপতি আবু ছায়েদের সাথে দীর্ঘ দিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে তার ভাতিজাদের সাথে বিরোধ চলছিল। আজ দুপুরের তিনি তার বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে তার ভাতিজা হাসান ও হোসেন বাধা দেয়। ওই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে এ নিয়ে ভাতিজারা তাকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের স্বজনেরা তার ভাজিতা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল করেও তাদের পাওয়া যায়নি।

 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের শরীরের কোনো আঘাতের চিহৃ নেই। অনেক সময় জায়গা সম্পদের বিরোধের জের ধরে তিলকে তাল করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

অপর এক প্রশ্নের জবাবে ওসি কামরুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থলে রয়েছে তাদের থেকে জেনে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো।