শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের

মোহাম্মদ আবু নাছের,
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি রমজান আলী রানা ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

 

রোববার (৩ নভেম্বর ) সকালে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে আহত সাংবাদিক ।

 

জানা যায়, গত শুক্রবার বিকেল ৩টায় রানা অন্যান্য সাংবাদিকসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণাঞ্চলের ভেঙ্গে যাওয়া রেগুলেটরে সংবাদ সংগ্রহ করতে যায়। সংবাদ সংগ্রহ করে মোটর সাইকেল যোগে উপজেলার বসুরহাট শহরে আসার পথে মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সি রোডের বশর মাঝির ছেলে বাবুল খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে রানাসহ ৫জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রানাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী ৪জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রানার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়।

 

এ ব্যাপারে সাংবাদিক রমজান আলী রানা বলেন, আমরা মুছাপুর থেকে সংবাদ সংগ্রহ করে আসার সময় কোন কিছু বুঝে ওঠার আওয়ামীলীগের সন্ত্রাসী ও ডাকাত বাবুল খাঁনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালায় এবং আমার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।

 

এ ঘটনায় রোববার সকালে বাবুল খানকে প্রধান আসামী করে ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

 

এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুস সুলতান জানান, বাবুল খানের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সাংবাদিক রানাসহ অন্যদেরকে হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে আনোয়ার তোহা বলেছেন, সাংবাদিক রমজান আলী রানা ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।