শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা আহত স্ত্রী, স্বামী পলাতক

সুরুজ্জামান রাসেল 
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

 

 

সুরুজ্জামান রাসেল

গাজীপুর প্রতিনিধি:

 

 

গাজীপুরের শ্রীপুরে সোমবার সকালে পৌর এলাকার চন্না পাড়া গ্রামে স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা এবং স্ত্রীকে গুরুতর যখমের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

 

 

 

জানা যায়, নিহত আশরাফুল আলম ও আজিজুলের স্ত্রী তাসলিমা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

 

 

স্থানীয়দের পুলিশ জানায়, নিহত আশরাফুল ও আজিজুলের স্ত্রী তাসলিমা একই কারখানায় চাকরি করা অবস্থায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি তাসলিমার স্বামী আজিজুল হক জানতে পেরে তাদের দুই জনকে সতর্ক করে দেওয়ার পাশাপাশি স্ত্রীকে ওই কারখানায় চাকরি করা থেকে বিরত রাখেন।

সোমবার সকালে বাসায় দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে স্ত্রীর প্রেমিক আশরাফুল ও স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান আজিজুল। এলোপাথাড়ি কুপানোর ফলে ঘটনাস্থলেই আশরাফুল মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আশরাফুলের মরদেহ উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত তাসলিমাকে হাসপাতালে পাঠানো হয়।

 

 

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ধারণা করা হচ্ছে তাদের পরকীয়া সম্পর্কের কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।তিনি আরও জানান, প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’