শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার 

উজ্জ্বল রায়
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

 

 

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার। মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গোপিনাথপুর (বেপারীপাড়া) গ্রামের বাবর উদ্দিন মোল্ল্যা বাবু মোল্ল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গতকাল নড়াইল জেলার লোহাগড়া থানার পৌরসভাধীন গোপিনাথপুর বেপারীপাড়া ঋষিপাড়া নদীর ঘাটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম হাসিবুর রহমান, এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সোহাগ, এএসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে একশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।