শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বিএনপি নেতা গিয়াসউদ্দিনের চাঁদাবাজি : শোকজ কেন্দ্রীয় কমিটির 

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়সহ নানান অভিযোগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে শোকজ করা হয়েছে। গত মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

অভিযোগের বিষয়ে তিন দিনের মধ্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, এলাকায় দলমত নির্বিশেষে ধনী ও বিশিষ্ট ব্যবসায়ীর তালিকা করে কোটি কোটি টাকা চাঁদা আদায়, ওমান বসবাসরত ব্যবসায়ী সিআইপি ইয়াসিনের কাছ থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে সিআইপি ইয়াসিনের রাউজানের বাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া, সিআইপি মো. ফোরকানের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে সিআইপি ফোরকানকে নির্মম শারীরিক নির্যাতনসহ অনুগত সন্ত্রাসী দিয়ে এলাকায় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থানরত রাউজানের ব্যবসায়ীদের ওপর ঢালাওভাবে চাঁদাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্কের জনপদে পরিণত করার গুরুতর অভিযোগ রয়েছে।