শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

 

 

মোঃ আবু কাওছার মিঠু

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

 

রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যা চেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসি।

 

২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা সিলেট ও ঢাকা বাইপাস মহাসড়কের সংযোগস্থল গোলাকান্দাইল চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে ইয়াছিন গং লুটপাট,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতীষ্ঠ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। জাহাঙ্গীর মাহমুদ একজন সাংবাদিক, তাকেও সংবাদ প্রকাশের জেরে হামলা করে ইট দিয়ে থেঁতলিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে। আর যারা হামলা করেছে,তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও রহস্যজনক কারনে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করেনি পুলিশ। মামলা তুলে নিতে বাদীকে হুমকী ধামকী দিচ্ছে। তাই আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার চাই।

 

এ সময় এলাকাবাসীদের মাঝে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল এলাকার আইনুল, সোলেমান, আব্দুল কুদ্দুস সৈয়াল, বিউটি বেগম, খাদিজা, জহুরা, মমতাজ, লাইলী, মানসুরা,মহসিন, আব্দুর রশিদ, মহিউদ্দিন , আব্দুল হালিম, আলামিন, বিল্লাল, হাবিবুর রহমান টিটুসহ আরো অনেকে।