শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বাগদাদীয়া খানকাহ শরীফের শুভ উদ্বোধন চট্টগ্রামে 

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আঞ্জুমানে আশেকানে মদীনা কমপ্লেক্সের অঙ্গ প্রতিষ্ঠান বাগদাদীয়া খানকাহ শরীফ সাবানঘাটাটা শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল গত ২২ নভেম্বর শুক্রবার বাদে মাগরিব নগরের চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকায় বাগদাদীয়া খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়।

খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ ইসহাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাগদাদীয়া খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা, মদীনা শরীফ ও বাগদাদ শরীফের সাবেক খাদেম হযরত শাহসূফি আব্দুল হালিম আল মাদানি ( ম: জি: আ:)। বিশেষ অতিথি ছিলেন নগরের ওয়াজেদীয়া আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল হাই আলকাদেরী ( ম: জি: আ:) ও তরুণ বক্তা হযরত নিয়াজ মাখদুম ফারুকী।

 

এ সময় আরও বক্তব্য রাখেন, তারেক শাহ, মোহাম্মদ জাহেদুল ইসলাম পাটোয়ারী, মোহাম্মদ ফজলুল হক, নুর উদ্দিন, মোহাম্মদ আলী, স ম জিয়াউর রহমান , মোহাম্মদ ইয়াকুব আলী

, কাজী নাজমুল হাসান সেলিম, মোহাম্মদ ইদ্রিস মামুন, মোহাম্মদ নাছির উদ্দীন, এডভোকেট এম শফিকুল ইসলাম, অধ্যাপক গোলাম রব্বানী।

 

 

মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহসূফি আব্দুল হালিম আল মাদানি বলেন, আল্লাহর সন্ধান পেতে হলে নবী ও রাসুলের কাছে যেতে হবে আর নবী ও রাসুল পেতে হলে অলি আউলিয়ার কাছে যেতে হবে। পরকালের সঠিক পথ অনুসন্ধানের জন্য ও মুক্তির পথ৷ অনুসরণ করে ইহকালে এবং পরকালে মুক্তির জন্য বাগদাদীয়া খানকাহ শরীফের সূচনা। তিনি আরও বলেন, যারা নবী আউলিয়ার পথ অনুসরণ করে না, তারা গোমরাহী ও অভিশপ্ত জীবনপ্রাপ্ত।

 

আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও তরিকতের উন্নতি, সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শাহসূফি আব্দুল হালিম আল মাদানি ( ম: জি: আ:)। সর্বশেষ উপস্থিত সকলের কাছে তবররক বিতরণ করা হয়।