শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ভয়েজ অফ সুন্দরবন।।
সাতক্ষীরার শ্যামনগরে রোববার উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে বেলা সাড়ে ১০টায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মুল্যায়নসহ থানা থেকে লুটকৃত অস্ত্র উদ্ধারের বিষয়গুলো গুরুত্ব পায়। সভায় উপস্থিত ব্যক্তিগন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দাবি করে মাদক ইভটিজিং বন্ধসহ স্থানীয় প্রতিবেশ পরিবেশ ও জীব-বৈচিত্র রক্ষার উপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মোছাঃ রনী খাতুন জানান সাম্প্রতিক সময়ে রীতিমত সরকারি জায়গা দখলের প্রতিযোগীতা শুরু হয়েছে। তবে সকলের জ্ঞাত থাকা বাঞ্চনীয় যে সরকারি জায়গা দখল করে কেউ পার পাবে না। এছাড়া এলাকার শান্তিপুর্ন পরিবেশ অস্থির না করার বিষয়ে তিনি জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের ভুমিকা রাখার আহবান জানান।
একইভাবে যেকোন গুজব প্রতিরোধে পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পাশাপাশি সুন্দরবনে দস্যু তৎপরতার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর হওয়ার পরামর্শ দেন। এছাড়া নওয়াবেঁকী বাজারে অবৈধ দখলদারদের অপতৎপরতা সম্পর্কে সচেষ্ট থাকার অনুরোধ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর পাউখালী ক্যাম্পের ক্যাপ্টেন রাশেদ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, ইউএইচএফপিও ডাঃ জিয়াউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, জাফরুল আলম বাবু, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, হারুন-অর রশিদ, সিরাজুল ইসলাম পল্টুসহ বিজিবি, নৌ-পুলিশ প্রতিনিধি প্রমুখ।#