মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সুন্দরবনে বনদস্যু নির্মূলে উপকূলীয় জেলে বাওয়ালিদের মানববন্ধন ও সমাবেশ ।।

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

 

ভয়েস অফ সুন্দরবন।।

সুন্দরবনের বনদস্য নির্মূলে উপকূলীয় এলাকার জেলে বাওয়ালিদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যদের তাৎপরতা বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত মুক্তিপণের দাবিতে কর্মরত জেলে বাওয়ালিদেরকে অপহরণ করা হচ্ছে। বনদস্য মজনু, আলিম ও মিলন পাটোয়ারী নামে তিন বাহিনীদের তৎপরতা থাকায় সুন্দরবনে মাছ, কাঁকড়া ধরা জেলেরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
এমন অভিযোগ নিয়ে সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সুন্দরবনের কর্মরত জেলে, বাওয়ালিরা সমবেত হয়ে এক মানববন্ধন ও সমাবেশ করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেলে, বাওয়ালিদের দাবির সাথে একমত পোষন করে বক্তব্য রাখেন। জেলে বাওয়ালীদের উপর নির্মম ,অত্যাচার নির্যাতন, মুক্তিপণের দাবিতে চাঁদাবাজি, অপহরণ এ সব বন্ধ রাখার দাবি করে বক্তব্য রাখেন, নির্যাতিত জেলে আব্দুল মাজেদ, আমজাদ হোসেন, আকবর হোসেন, বাবলুর রহমান, ফজলুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, জামাতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জি এম সোলায়মান কবির সহ মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ৫ তারিখের পরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একাধিক মামলার চিহ্নিত আসামিরা সুন্দরবনের অবস্থান নিয়ে, জেলে বাওয়ালিদের অপহরণ পূর্ব মুক্তিপণ আদায় সহ চাঁদাবাজি ছিনতাই নির্যাতন অব্যাহত রেখেছে। তারা দ্রুত সুন্দরবনে অভিযান পরিচালনা করে বনদস্যু নির্মূলের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনের বনদস্যু নির্মূল না হলে জেলে বাওয়ালিরা বৃহত্তর আন্দোলন করবেন বলে উক্ত মানববন্ধন থেকে জানান তারা।
##
এস কে সিরাজ
শ্যামনগর সাতক্ষীরা