শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গভীর রাতে কৃষকদের বিক্ষোভ, সিন্ডিকেট বন্ধের দাবি ।  

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যে ডিলারদের কাছ থেকে সার না পেয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় কৃষকরা। সম্প্রতি গত ২৪ নভেম্বর রবিবার রাত ১০টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তায় এ মিছিল বের করেন তারা। মিছিলটি বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বর গেইট থেকে বের হয়ে তিনটি রাস্তা প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে ন্যায্য মূল্যে সার কৃষকদের নিকট নির্বিঘ্নে বিক্রি এবং সিন্ডিকেটের সাথে জড়িত সার ডিলারদের শাস্তির আওতায় আনার দাবি জানান। মিছিলে কৃষকরা অভিযোগ করে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসে গেলে বলছে সার ডিলারদের নিকট পর্যাপ্ত পরিমাণ আছে। ডিলারদের কাছে গেলে,বলছে সার নেই। আবার প্রতি বস্তায় ৩-৫‍‍`শ টাকা বেশি দিলে সার পাওয়া যাচ্ছে। অসহায় কৃষকদের পকেট কেটে সিন্ডিকেট তৈরি করেছে ডিলাররা। ডিলারদের তৈরি করা সিন্ডিকেট বন্ধ করে জড়িতের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। মিজানুর রহমান নামে এক কৃষক অভিযোগ করে বলেন, ডিলাররা দুটো করে গুদাম বানিয়েছে। একটি দেখাচ্ছে খালি, অন্যটিতে গেলেই মিলবে সার। রাতের আধারে প্রতিবেশী বালিয়াডাঙ্গী উপজেলার ব্যবসায়ীদের নিকট এসব সার বিক্রি করে দিচ্ছে। আমাদেরকে সার কিনতে ঘুরতে হচ্ছে দিনের পর দিন অথবা ৫-৭‍‍`শ টাকা বস্তাপ্রতি বেশি দিয়ে সার কিনতে হবে। এসব বন্ধ করতে হবে।

মিছিলে আমজানখোর, বড়পলাশবাড়ী, বড়বাড়ী, দুওসুও ও ভানোর ইউনিয়নের বেশ কয়েকজন যুবক ও কৃষকদের অংশ নিতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল জানান, নভেম্বর মাসে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে ডিলারদের। বলা চলে ১২ মাসের মধ্যে বেশি বরাদ্দ এ মাসে। এরপরেও কেন কৃষকরা সার পাচ্ছে না, কেনই বা মিছিল করতে হচ্ছে বিষয়টি আমরা দেখবো। তবে কয়েকজন ডিলার এখনও সার গুদামে তুলতে পারেনি। দ্রুত সেগুলো তুলে বিতরণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।