শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কালিগঞ্জ পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

এস এম শাহাদাত
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

 

 

 

এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

কালিগঞ্জে পিএফজি’র আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা পিস অ্যাম্বাসেডর ডা. শেখ সফিকুল ইসলাম (বাবু) সভাপতিত্বে বুধবার (০৪ ডিসেম্বর ২০২৪) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাগত বক্তব্য ও বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন পিএফজির উপজেলা সমন্বয়ক সুকুমার দাশ বাচ্চু। সভায় ক্রিয়েট ক্যাডার অব লিডার্স ফর ফিউচার ডেমোক্যাটিক এন্ড পিসফুল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ, সামাজিক কর্মসূচি বাস্তবায়ন ও পিস ইভেন্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা অঞ্চলের এরিয়া কো অরডিনেটর এস.এম রাজু জবেদ। সভায় বক্তব্য রাখেন সুজন সভাপতি ও পিএফজি সদস্য, শেখ সাইফুল বারী সফু, সুজন সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাবেক অ্যাম্বাসেডর ও পিএফজি সদস্য এম হাফিজুর রহমান শিমুল, পিএফজি সদস্য এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, প্রভাষক সাইফুল ইসলাম, ইউপি সদস্য লাইলি পারভীন, মাহফুজা খানম খুকু,

হাফেজ মোঃ আব্দুল গফুর, এ্যাড. জাফরুল্লাহ ইব্রাহীম, প্রভাষক মহিবুল্লাহ, কনিকা সরকার, মিলন কুমার ঘোষ, ইলাদেবী মল্লিক, শান্তি গোপাল চক্রবর্তী, পারভেজ হোসেন ও শেখ আব্দুল্লাহ প্রমুখ। পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) ’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভায় পিএফজির সদস্যবৃন্দ গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পরে বর্তমান রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে শান্তি ও সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে স্থানীয় জনগণকে সাথে নিয়ে কাজ করার লক্ষ্যে বিভিন্ন ধরণের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।