শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গোপালগঞ্জে ৭ই ডিসেম্বর মুক্ত দিবস-পালন করেন বীর মুক্তিযোদ্ধারা। 

মোঃ শিহাব উদ্দিন
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

 

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ।

 

৭ই ডিসেম্বর গোপালগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালন করেন গোপালগঞ্জ জেলার সকল বীর মুক্তিযোদ্ধারা। শনিবার সকাল ১১ টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ দিনটি পালন করা হয়।

ঐতিহাসিক ৭ ডিসেম্বর, ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় বরণ করে গোপালগঞ্জ ছেড়ে চলে যায়। পরাধীনতার শিকল ভেঙে মুক্ত হয় গোপালগঞ্জ জেলা। দেশ স্বাধীন হওয়ার পর থেকে গোপালগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস পালন করেন। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধারা ৭ই ডিসেম্বর ও স্বাধীনতা যুদ্ধের ইতিকথার আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

 

বীর মুক্তিযোদ্ধা শেখ অলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ শেখ।

আলোচনা সভায় বক্তব্য কালে বীর মুক্তিযোদ্ধারা বলেন, আমরা গেরিলা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছ, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাত থেকে দেশ ও দেশের মানুষের মুক্তির অস্ত্র দিয়ে যুদ্ধ করে, নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। দেশের প্রয়োজনে যদি আবার অস্ত্র ধরতে হয় তাও ধরবো, দেশের স্বাধীনতা নষ্ট হতে দেব না।