শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

 

ভয়েজ অফ সুন্দরবন।

সাতক্ষীরা শ্যামনগরে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী শহীদুজ্জামান শহীদ, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক ও আটূলিয়া বিএনপি’র সভাপতি আবুল কালাম মোড়ল কে জড়িয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় , শ্যামনগরে বিএনপি নেতা শহীদুজ্জামান এর নেতৃত্বে গণ চাঁদাবাজি, দখলবাজি ,অগ্নিসংযোগ করার অভিযোগ এনে যে সংবাদ প্রকাশ করা হয়েছে সাংবাদিক সম্মেলন করে উপজেলা বিএনপি তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকদের মাধ্যমে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ লিখিত বক্তব্যে আরও বলেন, শ্যামনগর উপজেলার বারটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাওয়ায় ভিন্ন মতলম্বীরা বিএনপির প্রগতিশীল কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে ধ্বংস করার পায়তারা ও চক্রান্ত করছে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, শ্যামনগর রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার ঢালি, আটুলিয়া বিএনপি’র সভাপতি আবুল কালাম মোড়ল নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আশেক ই এলাহি মুন্না, যুব বিষয়ক সম্পাদক, জহরুল হক আপপু, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিবর, সদর বিএনপি’র সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক, হাফিজ আল হাসান কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
##