শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বিরলে ৯০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাদেকুল ইসলাম,
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি.

 

দিনাজপুরের বিরল থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল, ১ টি মোটরসাইকেলসহ শাহিনুর ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম -সেবা এবং বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এর দিক-নির্দেশনা ও তত্বাবধানে বিরল থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার দিবাগত রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা  করেন। এ  সময় রাত পোনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের বাবুল মিয়ার বসত বাড়ীর খুলিয়ানের দরজার সামনে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নরোত্তমপুর গ্রামের আয়জুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী শাহিনুর ইসলামকে (৩২) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল ও ১ টি ১০০ সিসি লাল রংয়ের হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় শাহিনুর এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।