শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরে সদ্য পোষ্টিংকৃত সমাজসেবা কর্মকর্তার অপসারনে দাবীতে ছাত্রপ্রতিনিধীদের অবস্থান কর্মসৃচী পালন।

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

রিপোর্ট, ভয়েস অফ সুন্দরবন

 

আওয়ামী দলীয় সম্পৃক্ততা ও অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ থাকায় সদ্যপোষ্টিংকৃত সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান কে অপসারনের দাবীতে শ্যামনগর সমাজজসেবা কার্য্যালয়ের সামনে অবস্থান কর্মসৃচি পালন করলো ছাত্র প্রতিনিধিরা।

 

এ সময় অবস্থান কর্মসৃচী থেকে ছাত্র প্রতিনিধী জি এম মাসুম বিল্লাহ বলেন,সদ্য কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানকে শ্যামনগর উপজেলায় পোস্টিং করা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে বিগত সময়ে আওয়ামী দলীয় করনের একাধিক অভিযোগ রয়েছে,এছাড়া সদ্য শ্যামনগর উপজেলায় পোষ্টিং হয়ে আসা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান এর বিরুদ্ধে, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা,অসুস্থ রোগিদের সরকারী অনুদান প্রাপ্তদের ক্ষেত্রে দলীয়করণ, এছাড়া বিভিন্ন এতিমখানায় সরকাী সাহায্য প্রদানের ক্ষেত্রে মোটা টাকা হাতিয়ে নেয়ার ব্যাপক অভিযোগ রয়েছে। এ সময় অপরছাত্রনেতা নুরুল হুদা বলেন,এধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাকে আমরা শ্যামনগরে দেখতে চাই না,তিনি বলেন,তাকে অন্যত্রে অপসারন না করা হলে আমরা ছাত্ররা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবো।

এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, সরকার নিয়মনীতি মধ্যদিয়ে অবশ্যই বিষয়টি দেখা হবো।