শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা বিষয়ক শিখন বিনিময় সভা

রাজু আহমেদ
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

 

 

রাজু আহমেদ, শ্যামনগর থেকে।।

 

শ্যামনগর উপজেলায় সোমবার উপজেলা পরিষদ হলরুমে লিডার্সের আয়োজনে সুন্দরবনে মৎস্যজীবীদের জন্য টেকসই মৎস্য সম্পদ এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষে ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা প্রকল্পের কার্যক্রম বিষয়ক শিখন বিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত।

 

প্রধান অতিথি বক্তব্যে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধ করা, ব্যাপকহারে চর বনায়ন, টেকসই কৃষি কাজসহ অন্যান্য বিষয়ে গুরুত্বারোপ করেন।

 

 

লিডার্সের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী আরিফুল হক, গবেষক আতিয়া ফাইরুজা, মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির ফরেস্টার নির্মল মন্ডল, ইউপি সদস্য রবিউল ইসলাম, নিপা রানী, সিএনআরএসের কর্মকর্তা স্মরণ চৌহান, শিক্ষক রনজিৎ কুমার, ফ্রেন্ডশিপের সাখাওয়াত হোসেন, ফাতেমা খাতুন প্রমুখ।