শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ‌্যামনগর হাসপাতালে দীর্ঘদিন পর সিজার ও আলট্রাসোনোগ্রাম চালু হলো

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগর জনপদের সাড়ে চার লক্ষ মানুষের একমাত্র ভরসা খ্যাত সরকারী হাসপাতালে দীর্ঘদিন পরে আবারো চালু হলো গর্ভবতী মায়েদের সিজার আর আলট্রাসোনাগ্রাম ব্যবস্থাপনা।হাসপাতালের প্রধান কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান এর ঐকান্তিক প্রচেষ্টায় এধরনের উদ্যোগ কে সাধারন মানুষ স্বাগত জানিয়েছেন।

এদিকে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ বলেন,দীর্ঘদিন ধরে সিজার ব্যবস্থা, আলট্রাসোনা ও এক্্ররে পরিক্ষা বন্ধ ছিল,ইতিমধ্যে সিজার ও আলট্রাসোনাগ্রাম ব্যবস্থা চালু হয়েছে এ জন্য তিনি হাসপাতালের কর্মরত সকল দ্বায়িত্বশীলদের কে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান পাশাপাশি এক্সরে সহ প্যাথলজ্বি বিভাগ কে সবল রাখার দাবী সহ বহিরাগত প্যাথলজ্বি বিভাগের লোকজনের আনাগোনা বন্ধ করার দিকে দৃষ্টি দেয়ার আহবান জানান তিনি। হাসপাতালের আ র ম ডাঃ তরিকুল ইসলাম বলেন,

এখন থেকে সপ্তাহের প্রতি রবি ও সোমবার সিজার চালু থাকবে, সেই সঙ্গে এখন থেকে প্রতিদিন নিয়মিতভাবে আলট্রাসোনোগ্রাম চালু থাকবে, আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্যামনগর হাসপাতালে সরকারি নিয়ম অনুযায়ী আল্ট্রাসনোগ্রাম করতে পারবেন। এছাড়া আর সার্বিক সেবা চালু করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাথ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারন রোগী।