শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরে ছাত্রদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী

জি এম রাজু আহমেদ
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

 

 

রিপোর্ট: জি এম রাজু আহমেদ

নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে শ্যামনগর সরকারি মহসিন কলেজ ছাত্রদল বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ কর্মসূচীতে কলেজ ক্যাম্পাসে সমবেত হয়ে নেতাকর্মীরা প্রতিবাদ জানান। তারা বলেন, নারী শিক্ষার্থীদের উপর এ ধরনের হুমকি ও অপমানজনক আচরণ সামগ্রিকভাবে নারীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। শিবিরের এই ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত, সিনিয়র সহ-সভাপতি ফারজানা সুলতানা লাকী, সহ-সভাপতি আব্দুল আল মামুন, আবু সাঈদ ও তামিম হাসান। সাধারণ সম্পাদক ছিলেন মাসুদ পারভেজ টোকন।এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ (সদর), সামিউল ইসলাম সামি, ইয়াসিন আরাফাত রোহান, সাংগঠনিক সম্পাদক মোস্তাহিদ আহমেদ আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আশেক এলাহী মুন্না ও জান্নাতুল নাঈম আলিফ, প্রচার সম্পাদক মেহেদী হাসান সোনা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তানিয়া পারভীন এবং ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মীমসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।বক্তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।