শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সিদ্ধিরগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় বখাটে গ্রেফতার

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মেহেদী হাসান মুন্না (২৩) নামে এক বখাটেকে নারী নির্যাতন মামলায় গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল রাত আনুমানিক ১১ টার সময় সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকা থেকে এসআই ইব্রাহীম পাটোয়ারী গ্রেফতার করে মেহেদী হাসান মুন্নাকে। জানা যায়, হাউজিং এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ৯ম শ্রেনীর পড়ুয়া মেয়ে রুমানা আক্তার (১৭) কে দীর্ঘদিন যাবৎ ওয়াবদা কলোনী ফয়েজ আহম্মেদের ছেলে মেহেদী হাসান মুন্ন বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছে এবং বিভিন্ন সময়ে ইভটিজিং করে আসছিলো। রুমানা তার পিতা আব্দুর রহিমকে বিষয়টি অবগত করলে তিনি বখাটে মেহেদী হাসান মুন্নার বিষয় গুলো সিদ্ধিরগঞ্জ হাউজিং কমিটির কাছে জানান। বখাটে মেহেদী হাসান মুন্না এতে ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে আব্দুর রহিমের হাউজিং এর বাসায় গিয়ে আব্দুর রহিমের স্ত্রীকে মারধর এবং রুমানাকে অপহরন করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। পরে আশে-পাশে লোকজন চিৎকার শুনে গিয়ে বখাটে মেহেদী হাসান মুন্নাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এসআই ইব্রাহীম পাটোয়ারী এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আব্দুর রহিম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় এবং বাংলাদেশ দন্ডবিধির ৩২৩, ৪৪৮ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ৫৩, তাং ১৫.০৫.১৯। আসামী মেহেদী হাসান মুন্নাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরন করা হয়।