বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সাতকানিয়ায় ২২ রোহিঙ্গা আটক

সাতকানিয়া প্রতিনিধি :: 
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সাতকানিয়ায় যৌথ অভিযান চালিয়ে ২২ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শ্রমিক হিসেবে কাজ করছিল।

 

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে ইটভাটায় কর্মরত ১২ জন রোহিঙ্গাকে আটক করে।

 

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, আটক হওয়া ২২ জন রোহিঙ্গাকে থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।