শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সিদ্ধিরগঞ্জে দম্পতির পরিচয়ে বাসা ভাড়া নিতে এসে কেয়ারটেকারকে খুন

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ভাড়াটিয়া সেজে বাড়িতে ঢুকে দারোয়ানকে পিটিয়ে হত্যা করেছে দুই দুর্বৃত্ত। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় আরব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ীর মালিকের স্ত্রীকে অচেতন অবস্থায় বাড়ী থেকে আশেপাশের লোকজন উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান। বাড়ির মালিক আরব আলী সৌদী আরব থাকেন। ভবনটি ছয় তলা বিশিষ্ট। সকালে ভাড়াটিয়া সেজে এসেছিল দুই দুর্বৃত্ত। দ্বিতীয়বার বিকেলে বোরকা পরে এসে বাসার দারোয়ানকে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বাথরুমে আটকে রাখে। এসময় মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়ার সময় কেয়ারটেকার ইমতিয়াজ মৃত্যুবরণ করেন। নিহত দারোয়ানের নাম ইমতিয়াজ হোসেন (৬০)। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। তার পিতার নাম আব্দুল লতিফ। বাড়ির মালিক আরব আলীর বাড়ি ঢাকার দোহার।
রাত ৮ টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী। তিনি সাংবাদিকদের বলেন, বাড়ীর মালিকের স্ত্রী গলায় থাকা একটি চেইন ও দুইটি স্বর্ণের চুড়ি নিয়ে যায় দুর্বৃত্তরা। তদন্তের স্বার্থে আর কিছু বলেননি তিনি।
ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ কামরুল ফারুক জানায়, ঘটনাস্থলে পর্যবেক্ষন করা হয়েছে। হত্যাকান্ডটি রহস্যজনক। বাড়ির মালিকের স্ত্রী শারীরিক ভাবে অসুস্থ। তাকে পর্যবেক্ষনে রাখার জন্য একজন মহিলা কন্সটেবলকে দায়িত্ব দেওয়া হবে এবং তিনি সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিসি ক্যামেরা দেখে ও তদন্ত করে দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে।
নিহত কেয়ারটেকার ইমতিয়াজের ছেলে রমজান জানান, দুইজন লোক সকালে বাড়িভাড়া নেবে বলে ঐ বাড়ির সামনে আসে। কিন্তু সকালে বাড়ির মালিকের স্ত্রী বাড়িতে না থাকায় আমার বাবা তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দেয়নি। পরবর্তীতে বিকালে তারা আবারও এ বাড়িতে প্রবেশ করে। এসময় তাদের পরনে ছিল বোরখা। বাড়িতে তারা প্রবেশ করেই আমার বাবা ইমতিয়াজ হোসেনকে বেঁধে বেদম প্রহার করে। একই সময় ঐ দুই দুর্বৃত্ত বাড়ির মালিকের স্ত্রী ও ছেলেকে বেঁধেও মারধর করে। পরে গুরুতর আহত ইমতিয়াজকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।