শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের প্রয়াণ দিবসে শ্রদ্ধা ও ভালোবাসার অঞ্জলি

খোরশেদুল আলম-বোয়ালখালি প্রতিনিধি◾
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের প্রয়াণ দিবসে শ্রদ্ধা ও ভালোবাসার অঞ্জলি

শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিনয়বাঁশীর জীবনদর্শনই আলোকবর্তিকা: বোয়ালখালীতে স্মরণসভা

খোরশেদুল আলম,বোয়ালখালী সংবাদদাতা◾

একুশে পদকে ভূষিত, উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও ‘ঢোলের জাদুকর’ খ্যাত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ২৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

গত রবিবার (৫ এপ্রিল) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তুভিটার ভাস্কর্য চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পীর স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে প্রয়াত এই গুণী শিল্পীকে স্মরণ করা হয়।

দিনের কর্মসূচির শুরুতে সকাল ১০টায় বিনয়বাঁশীর সমাধি ও প্রতিকৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শিল্পীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পীর সুযোগ্য পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক বাবুল জলদাস। উদ্বোধনী ঢোলবাদনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক বিপ্লব জলদাসের সঞ্চালনায় এবং সংগঠনের সহ-সভাপতি রানু মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

প্রধান অতিথির বক্তব্যে কানিজ ফাতেমা বলেন, “বিনয়বাঁশী জলদাস শুধু একজন ব্যক্তি নন, তিনি সময় ও কালের ঊর্ধ্বে এক অনন্য সত্তা। তাঁর দেখানো পথ অনুসরণ করে এগিয়ে যেতে পারলেই আমাদের আগামী প্রজন্ম সমৃদ্ধ হবে। আমরা যত বেশি সংস্কৃতি চর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে পারব, সমাজ তত বেশি শুদ্ধ ও আলোকিত হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন চৌধুরী, সদস্য সাংবাদিক শাহ আলম বাবলু, সাংবাদিক ও শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি এবং সমাজসেবক ইখতিয়ার উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন সজীব চৌধুরী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল বড়ুয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন বিধান দাস, কালিপদ দাস, দোলন জলদাস, অর্পিতা ঘোষ, জয়িতা ঘোষ, জাহাঙ্গীর ভান্ডারী, মো. ফারুক, প্রীতি দাস, নন্দিনী দাস, মোহিনী দাস ও দেবপ্রিয়া দাস। নৃত্য পরিবেশন করেন ঐশী চৌধুরীসহ স্থানীয় শিল্পীবৃন্দ।

স্মরণসভায় বক্তারা বিনয়বাঁশী জলদাসকে ‘ক্ষণজন্মা পুরুষ’ ও ‘জাতির শ্রেষ্ঠ সম্পদ’ হিসেবে অভিহিত করে বলেন, লোকজ সংস্কৃতির এই মহান কারিগরকে সঠিক মূল্যায়ন ও তাঁর সৃষ্টিকে যথাযথভাবে সংরক্ষণ করতে পারলেই দেশ ও জাতি সাংস্কৃতিকভাবে আরও সমৃদ্ধ হবে।