শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের কর্মীদের সাথে মতবিনিময়

মোঃ আনিসুর রহমান
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

মোঃ আনিসুর রহমান, শ্যামনগর প্রতিনিধি।।

: শ্যামনগর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি কর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শ্যামনগর প্রাণীসম্পদ হাসপাতাল চত্ত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আযম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ। কর্মী সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম, মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুস সেলিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শেখ শাহরিয়ার মাসুদ, উপজেলা জাসাসের সদস্য সচিব রায়হানুল ইসলাম, ইউনিয়ন যুব দলের সাবেক সদস্য সচিব ফিরোজ হোসেন বাবলু। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা মো. নূর ইসলাম, ফারুক হোসেন, আশরাফ হোসেন, মহসিন গাজীসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন।