শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সনদ প্রদানে ঘুষ: বিএমডিসিতে দুদকের আকস্মিক অভিযান

Reporter Name
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) চিকিৎসকদের সার্টিফিকেট উত্তোলনের ঘুষ লেনদেনের অভিযোগ যাচাই করতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম বিএমডিসি ভবনে আকস্মিক অভিযান চালিয়েছে।
সোমবার সকালে দুদক কলসেন্টারে (১০৬) এ ধরনের অভিযোগ আসলে এনফোর্সমেন্ট টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। পরে দুপুর আড়াইটার দিকে দুদক উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরীর নেতৃত্বে একটি টিম বিএমডিসির বিজয়নগরস্থ কার্যালয়ে এ অভিযান চালায়। অভিযানে বিএমডিসি’র রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে তারা সাক্ষাৎ করেন এবং সার্টিফিকেট উত্তোলনসহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রম দুর্নীতিমুক্ত রাখার পরামর্শ প্রদান করেন।
এ দিকে দুদক টিমের উপস্থিতিতে বিএমডিসি-এর রেজিস্ট্রার উক্ত দপ্তরে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন। এ সময় দুদকের পক্ষ থেকে উপস্থিত চিকিৎসকসহ সকলের কাছে দুর্নীতিবিরোধী লিফলেট ও দুদক হটলাইন (১০৬) এর স্টিকার বিতরণ করা হয়।
এ অভিযান প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, দুর্নীতি থেকে পরিত্রাণ পেতে চিকিৎসকদের অভিযোগকে আমলে এনে দুদক বিএমডিসিতে এ টিম পাঠিয়েছে। আশা করা যায়, এতে পরিস্থিতির উন্নতি হবে, তবে ঘুষ নেয়া হলে সে ক্ষেত্রে দুদক টিম তাৎক্ষণিক গ্রেফতার অভিযান চালাবে।