বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রূপগঞ্জের পূর্বাচল থেকে মানব দেহের কংকাল উদ্ধার

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের একটি ব্রীজের নিচ থেকে মানব দেহের কংকাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর ব্রীজের নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এ কংকাল উদ্ধার কর হয়।

 

সড়কের নির্মান কাজে রত নিরাপত্তা কর্মী আবু তাহের জানান, দুপুরে ৪ নম্বর সেতুর উত্তর পাশে বসে বিশ্রাম করছেন। এসময় তিনি মাটির বাইরে কাপড় দেখতে পেয়ে তিনি কাপড় টেনে বের করলে মানুষের মাথার খুলি দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মাথার খুলিসহ ৪০ টি হাড় উদ্ধার করে।

 

এব্যাপারে রূপগঞ্জ থানার এসআই তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মানব দেহের ৪০ টি হাড়গোড় উদ্ধার করা হয়। পরিচয় সনাক্তের জন্য উদ্ধার হওয়া হাড়গুলো ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।