বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে ক্লাব নির্মাণ

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে এক আইনজীবির বিরুদ্ধে। তবে তিনি সে অভিযোগ অস্বীকার করেন। উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ২০১৭ অর্থ বছর থেকে তিনটি আলাদা বাজেটে গুতিয়াবো আগারপাড়া থেকে মুচিবাড়ি পর্যন্ত ১৬ লাখ টাকায় ইউনিয়ন পরিষদের বাজেটে রাস্তাটি সম্পন্ন হয়। তার দৈর্ঘ ৫৭৮ মিটার ও প্রস্থ ৭ ফিট। কিন্ত গত ২/৩ দিন যাবত নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সেক্রেটারি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন সম্পাদক এডভোকেট আলম হোসেন সে রাস্তার মুখের অংশ কেটে রাস্তাটি চাপিয়ে ফেলে সেখানে দলীয় ক্লাব নির্মাণ শুরু করেছেন।

 

এ ব্যাপারে তার দাবি তাদের পৈত্রীক সম্পত্তির উপর দিয়ে বিগত সরকার জোর করে রাস্তা নিয়েছে। তাই বর্ধিত অংশ কেটে তিনি সেখানে দলীয় ক্লাব নির্মাণ করছেন।

 

এ ব্যাপারে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার ( ভূমি) পূর্বাচল সার্কেল ওবায়দুর রহমান সোহেল বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোজ নিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।