বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

গাইবান্ধার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগম এর নানা অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অভিযোগের ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ।

ফয়সাল রহমান জনি
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

 

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি শাখা) কে নির্দেশ প্রদান করেছেন সহকারী কমিশনার সাধারন শাখা মো:মোস্তাফিজুর রহমান।

 

গত ০৩/৯/২০২৪ ইং তারিখে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস বেগমের নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সুবিধা বঞ্চিত ভুক্তভোগীদের পক্ষে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন শাহানা ইয়াসমিন লাকী।

অভিযোগে তিনি উল্ল্যেখ করেন, নার্গিস বেগম ২০১৮ সালে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে তিনি জেলার প্রকৃত সুবিধা বঞ্চিত অসহায় বেকার ও উদ্যোক্তাদের সুবিধাভোগীর তালিকা থেকে বাদ দিয়ে তার মনোনিত পারিবারিক ভাবে সচ্ছল এবং দালাল শ্রেনির নারীদের তালিকা প্রস্তুত করে বিভিন্ন সরকারি সুবিধা প্রদান করে আসছে এবং বারবার একই ব্যাক্তিদের দিয়ে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করেন তিনি। শুধু তাই নয় অত্র অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ সুবিধাভোগীদের নামের বিভিন্ন বরাদ্দের অংশের অর্থ নিজেদের পকেটে ভরান। অভিযোগে আরো উল্ল্যেখ রয়েছে সরকার দলীয় লোকজনদের যোগসাজসে দীর্ঘ প্রায় ০৬ বছরের অধিক সময় একই দপ্তরে অবস্থান করার কারণে এই নার্গিস বেগম জেলা পর্যায়ের একজন নারী মাফিয়া কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এ সকল অনিয়ম ও দূর্ণীতির কেউ প্রতিবাদ করতে গেলে তিনি প্রতিবাদকারীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন। এছাড়াও সাধারণ সেবা গ্রহীতাগণ সহ তার অধিনস্ত সহকর্মীদের সাথে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে নার্গিস বেগমের বিরুদ্ধে। এদিকে এই অভিযোগের সূত্র ধরে সাম্রতিক এস এ টেলিভিষনের এক সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে নার্গিস বেগমের বিরুদ্ধে নানা অনিয়ম অভিযোগের কথা ভুক্তভোগীসহ সাধারণ মানুষের মুখে।

 

উক্ত ঘটনায় সহকারী কমিশনার সাধারন শাখা মো:মোস্তাফিজুর রহমান কর্তৃক তদন্তের নির্দেশ প্রদান করায় আনন্দিত ভুক্তভোগীরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তা নার্গিস বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবে কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা সবার।