বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

সারাদেশের ন্যায় নোয়াখালীতে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ আবু নাছের,
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

সারাদেশের ন্যায় নোয়াখালী সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ প্রাথমকি বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও দশম গ্রেড বাস্তবায়ন কমিটির আহ্বানে জেলা শহর মাইজদীর পিটিআই এর সামনে এই কর্মসূচি পালন করা হয়।

 

সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সামছু উদ্দিন মাসুদ।

 

এ ছাড়া দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মনির উদ্দিন, সদর উপজেলার সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হেলাল, শিক্ষক নেতা মো.সহিদ উদ্দিন, ফিরোজ উদ্দিন, আলমগীর হোসেন, শামীমা আক্তার মুক্তা,সিরাজুল ইসলাম, মো.শিহাব উদ্দিন রাসু, মো.আলাউদ্দিন, মজিবুল হক, ফারহানা আক্তার প্রমূখ।