শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বেনাপোলে মাদক সম্রাট বাদশা মল্লিক আটক 

মনির হোসেন
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

 

 

 

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-

বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট ও মাফিয়া ডন খ্যাত-বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে বুধবার রাতে আটক করেছে বিজিবি।

বুধবার (২ অক্টোবর) রাতে রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাদশা মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, কুখ্যাত মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থায় করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা তাকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, স্বর্ণ চোরাকারবারি, মাদক, হুন্ডি, খুন, পাচারকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই বাদশা। তিনি ১৫ টিরও বেশি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।

এর পূর্বে ৩১টি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার হয় সীমান্তের এই ডন বাদশা। গ্রেফতার বাদশা মিয়াকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাদশা আন্তঃদেশীয় মাদকপাচারকারীদের সরদার হিসেবেও পরিচিত। যার নামে দেশের বিভিন্ন থানায় রয়েছে অস্ত্র ও মাদকসহ বিশেষ ক্ষমতা আইনের অসংখ্য মামলা। তারপরও থেমে নেই বেপরোয়া বাদশা মল্লিক।#