বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নৃত্যর মাধ্যমে সংস্কৃতিকে তুলে ধরেছেন দিনাজপুরের নৃত্যশিল্পী ইতি ।

মো:মেহেদী হাসান ফুয়াদ 
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি ॥

 

নৃত্য মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি, নৃত্য প্রদর্শনী দেখলে মানুষ তার যোগাযোগের বিভিন্ন আঙ্গিকের সঙ্গে তুলনা করে কেননা নৃত্য এবং ভাষা কাজ করে এক সূত্রে আর সেই নৃত্যর মাধ্যমে দেশের সংস্কৃতিকে তুলে ধরেছেন দিনাজপুরের নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতি ।

 

নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতির সাথে দিনাজপুর জেলা প্রতিনিধি মো: নাজমুল ইসলাম নয়ন এর আলাপচারিতায় জীবনের কথা, নৃত্যচর্চার কথা, নাচ নিয়ে তার স্বপ্নের কথা ।

 

বাবা চাকরিজীবী মোঃ মাহফুজুল্লাহ মা গৃহিণী নুরজাহান বেগম চার ভাই বোনের মধ্যে সবার ছোট নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতি। নৃত্য শিল্পী হয়ে ওঠার পিছনে যার সব থেকে বেশি অবদান রেখেছেন মা নুরজাহান বেগম । চতুর্থ শ্রেণী থেকেই নৃত্য শিখেছেন তবে শুধু নৃত্য মধ্যেই সীমাবদ্ধ থাকেনি চালিয়েছেন পড়াশোনা এলএলবি পাস করেছেন । দিনাজপুর শিল্পকলার নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি গড়ে তুলেছেন নিজস্ব একটি তা থৈ নামের একটি নাচের দোল ।

 

প্রাচীন মানুষের ছেড়ে যাওয়া বিভিন্ন বস্তু নিদর্শনের মতো নৃত্যকলার তেমন কোন বস্তু না পাওয়া গেলেও নৃত্যকলা প্রাচীন মানবের বিভিন্ন আচার উৎসবে নৃত্যের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন নৃত্যকলার আরো প্রমাণ মেলে শূদ্রকের মুচ্ছোকটিক গ্রন্থে । মঞ্চে পরিবেশিত নৃত্য এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে প্রদর্শনী একে সঙ্গীতা অনুষ্ঠানের নৃত্য বলা যায় ,আর সেই নৃত্যকেই বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করেই দেশ ও দেশের বাইরে তুলে ধরেছেন দিনাজপুরের নৃত্যশিল্পী মাহমুদা ইতি । এই নৃত্য উপস্থাপনের মাধ্যমেই নিজের ঝুড়িতে তুলেছেন দেশ-বিদেশের সনদ ও সম্মাননা স্মারক ।

 

মাহমুদা খাতুন ইতি নৃত্যের মধ্য দিয়ে দেশের সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরে সংস্কৃতিকে উপস্থাপন এবং তার বিনিময় প্রকাশ করতে চান ।