মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বাগেরহাটের রামপাল দুটি অস্ত্র এবং ৬ রাউন্ড গুলিসহ ৪ সন্ত্রাসী আটক

আরিফ হাসান গজনবী 
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল থেকে অস্ত্র এবং গুলিসহ ৪ সন্ত্রাসী কে আটক করেছে রামপাল থানা পুলিশ |

বুধবার ৯ সেপ্টেম্বর রাত ৮ দিকে ফয়লা বাজার পুরাতন খেয়াঘাট এলাকার গরুর হাট থেকে তাদের আটক করা হয়।

রামপাল থানা পুলিশ জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে ইনচার্জ এসআই আনসার আলী সঙ্গে ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় খুলনার ফুলতলা উপজেলার মহেশ্বর পাশা পশ্চিম পাড়া গ্রামের মোঃ ইয়াসিন কবিরের পুত্র মোঃ আলমগীর কবির (৪৮)একই গ্রামের কাজী নুরুল ইসলামের পুত্র মোঃ রায়হান ইসলাম (২৪)মোঃ ওবায়দুর রহমান এর পুত্র মোঃ আসিফ মোল্লা (২৫) মোঃ ইমন হালদার (২১ ) কে সন্দেহ জনক ভাবে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে ভাগা বাজারের পার্শ্ববর্তী সাইফুল ইসলামের বাড়ি থেকে টিনের ট্রাংকের ভেতর থেকে কালো রঙের ব্যাগে থাকা দেশীয় তৈরি ২ টি পাইপ গান ও ৬ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয় ।

তারা এই বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘ দেড় মাস অবস্থান করে আসছিল ।