মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নড়াইল ডিবি ও থানা পুলিশের অভিযানে ৫৬ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন গ্রেফতার

উজ্জ্বল রায়
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

 

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইল ডিবি ও থানা পুলিশের অভিযানে ৫৬ ইয়াবা ট্যাবলেট সহ দুই জন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোহাম্মদ জসিম মৃধা (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ জসিম মৃধা (৩০) নড়াইল সদর থানাধীন দূর্গাপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তার এর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গতকাল রাতে নড়াইল সদর থানাধীন পৌরসভাস্থ ভওয়াখালী গ্রামের নওয়াব আলীর বসতবাড়ির দক্ষিণ পাশের ইটের ভাঙ্গা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ওহিদুর রহমান ও এএসআই (নিঃ) মোহাম্মদ নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোহাম্মদ জসিম মৃধা (৩০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে মাদকদ্রব্য পঁচিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গতকাল অপর একটি অভিযানে মোঃ তুরান মোল্যা (২২) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মোঃ তুরান মোল্যা (২২) লোহাগড়া থানাধীন পৌরসভাস্থ জয়পুর গ্রামের একেন মোল্যার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান এর তত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ মামুনুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ লোহাগড়া থানাধীন জয়পুর আলিয়া মাদরাসার উত্তর পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৩১ (একত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানা ও লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।