মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রাজনীতি করেছে তাই বলে কি সাকিব-মাশরাফি খুনি?’ প্রশ্ন সালাউদ্দিনের

স ম জিয়াউর রহমান
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান :

সাকিব-মাশরাফিরা রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আলোচনায়। দুজনই গণঅভ্যুত্থানে পতন দেখা আওয়ামী লীগ সরকারের সাংসদ হওয়ায় এই দুই বিশ্ব বরেণ্য ক্রিকেটারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরাই। সাকিব-মাশরাফিদের প্রতি মানুষের এত রাগ দেখে ব্যথিত হয়েছেন কোচ সালাউদ্দিন।

এর মধ্যে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে নিজ দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলতে পারছেন না।

কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেয়া উচিত। সাকিব-মাশরাফিরা দেশের জন্য কী করেছেন, তারা মানুষ হিসেবে কেমন এসব কিছু জানিয়ে সালাউদ্দিন তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।

সরকার পতনের পর মাশরাফি দুয়েকটি সাক্ষাৎকারে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। সাকিবও কয়েকদিন আগে ফেসবুক পেজে আন্দোলনের সময়ে তার নীরবতার কারণে ক্ষমা চেয়েছেন। তবু তাদের প্রতি মানুষের ক্ষোভ দেখে নিজের কষ্টের কথা জানিয়েছেন সালাউদ্দিন, দেশের প্রতি দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগে নাই, আজ কেন যেন লাগছে, আমরা মানুষ কী কখন ও নিজেরা ভুল করি না, কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেয় উচিত, কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে, দয়া মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।

ক্রিকেটার হিসেবে বিশ্বে বাংলাদেশের হয়ে সুনাম কুড়িয়ে আনা এই দুই ক্রিকেটারকে শুধু রাজনীতি করেছেন বলে এত ঘৃণার কোনো কারণ খুঁজে পান না সালাউদ্দিন, একটা মানুষ দেশের জন্য ১৭ টা বছর কিছু না কিছু করেছে, আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সন্মান করে কাদের জন্য, তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করছে বলে এরা খুনি? এদের সাথে মিশেছেন, এরা কত মানুষএর ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে জানেন আপনি? এরা কত অসহায় মানুষের চিকিৎসা করাইছে সেটা কী জানেন?

আন্দোলনের সময়ে স্ট্যাটাস না দেয়াতেই তাদের এভাবে শূলে চড়ানোর বিপরীতে তাদের কঠিন সময়েও দেশের জার্সিতে লড়ে যাওয়ার কথা মনে করিয়ে এই কোচ বলেন, তারা স্ট্যাটাস না দেওয়ার কারণে আজ শত্রু, যখন মাশরাফি ৫টা অপারেশন করে দেশের জন্য লড়াই করছে তা কী দেখছেন, সাকিব যে আঙুলে চিড় নিয়া বোলিং করে গেছে, তামিম এক হাতে ব্যাটিং করে গেছে কাদের জন্য?

শেষে আবার সাকিব-মাশরাফিদের দেশপ্রেমের কথা জানিয়ে লিখেছেন, দেশকে সবাই কম বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হইতো দেখা যায়ও না, এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেনি, এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি এদেরকে মাঠ থেকে বিদায় দেখতে পাব না। মানুষ কে মাফ করুন, আল্লাহ আমাদের অনেক অপরাধ মাফ করে দিবেন, আমরা সবাই কম বেশি অপরাধী, সম্মান কাউকে দিলে আপনি ও সন্মানীত হবেন ।