শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

নরসিংদীতে পাবনা টাকা চাওয়ায় কাঠমিস্ত্রি অহিদকে পিটিয়ে হত্যার  

মোঃ কামাল হোসেন প্রধান
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

 

 

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে পাওনা টাকা চাইতে গিয়ে কাঠমিস্ত্রি অহিদকেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জানাগেছে তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। নিহত যুবক অহিদ পেশায় কাঠমিস্ত্রি কাজ করতেন বলে জানাগেছে। নরসিংদী সদর উপজেলার হাজিপুর ইউনিয়নে একটি ভাড়া বাড়িতে তার পরিবার নিয়ে থাকতেন।অদ্য ২০ অক্টোবর ২০২৪ ইং রোববার বিকেলে ঘটনা নিশ্চিত করেন নরসিংদী সদর মডেল থানার ওসি এমদাদুল হক। তিনি জানান ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, সকাল ৮টায় নরসিংদীর বিলাসদীতে চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজ সংলগ্ন এলাকায় তাকে পিটিয়ে অসচেতন অবস্থায় ফেলে চলে যায় দুর্বৃত্তরা।

নিহত অহিদের ভাগ্নে মানসুর আহম্মেদ জানান, নিহত অহিদ সরকার নরসিংদীর হাজিপুর এলাকায় একটি দোকানে কাঠমিস্ত্রির কাজ করতেন। মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির কাছে টাকা পেতেন তিনি। পাওনা টাকা চাইতে গেলে তাকে গণপিটুনি দেওয়া হয়।নরসিংদী জেলা হাসপাতালের চিকিৎসক নুর মোহাম্মদ রাকিব বলেন, অহিদকে আহত অবস্থায় সকাল ৯টায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তার শরীরে গণপিটুনি দেওয়া আঘাতের মতো চিহ্ন দেখা গেছে। তাকে তাৎক্ষণিক জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরে সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান ।