বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আশিকুর রহমান
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

 

 

আশিকুর রহমান, শ্যামনগর প্রতিনিধি:

আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৪৫ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ‘দানা’। সম্ভাব্য প্রভাব মোকাবিলায় শ্যামনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সতর্কতামূলক প্রস্তুতি হিসেবে বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।

 

উপজেলা নির্বাহী অফিসার ডা: সঞ্জীব দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি শহিদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

 

সভায় সাইক্লোন শেল্টারগুলো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার জানান, শ্যামনগরের সাইক্লোন শেল্টারগুলোতে এক লক্ষ বিশ হাজার সাতশ জন মানুষের আশ্রয় নেয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের জন্য পর্যাপ্ত শুকনা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণও মজুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

 

সভায় গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, রমজাননগর, কৈখালি ও পদ্মপুকুরসহ উপকূলীয় ইউনিয়নগুলোর সিপিপি সদস্য, সেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় নেতৃবৃন্দদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

 

সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম।

 

প্রকাশক

দক্ষিণের বার্তা