বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাবেক ছাত্রনেতা মো : শাহ আলম সিকদার 

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান :

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ও স্বাধীন বাংলাদেশের জন্মের সাথে জড়িত যার নাম বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো : শাহ আলম সিকদার।

এক যুক্ত বিবৃতিতে তিনি বলেন, ‘অপশক্তির অবৈধ সরকার ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ২৩ অক্টোবর ২০২৪ প্রজ্ঞাপন জারি করেছে। তাবেদার ইউনূসগংদের এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।’

তিনি আরও বলেন, ‘ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্ত হয়ে পাকিস্তানি পরাধীনতায় প্রবেশের এক বছরের মাথায় সময়ের প্রয়োজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।

‘৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর সাধারণ নির্বাচন, ’৫৮-এর আইয়ুব বিরোধী আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ৬ দফা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান, ‘৭০-এর নির্বাচন এবং ‘৭১-এর মুক্তিযুদ্ধে

বাংলাদেশ ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন, ‘৭৫ পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের উত্তোরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইতিহাসের সাধারণ পাঠক মাত্রই জানেন, বাংলা ও বাঙালির যা কিছু সোনালি অর্জন তার সবকিছুরই গর্বিত অংশীদারের গর্বিত নাম বাংলাদেশ ছাত্রলীগ।’

তিনি আরো বলেন, ‘ছাত্রলীগ সবসময় ইতিহাস সৃষ্টি করে গেছে। যে শক্তি ইতিহাস সৃষ্টি করে, সে শক্তি অবিনশ্বর। তাই বাংলাদেশ ছাত্রলীগও অবিনশ্বর।’

তিনি আরও বলেন, অবৈধ ও অগণতান্ত্রিক ইউনুস সরকার কখনো বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানেই ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাসের অনন্য গৌরব চিহ্ন বাংলাদেশ ছাত্রলীগ।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে ইউনুস সরকার বাংলাদেশকে অস্বীকার করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এটা কখনো সফল হবে না। একজন ছাত্রলীগের কর্মী বেচে থাকতে বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না এবং বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হবে না।