বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

দুই ছাত্রলীগ নেতা কারাগারে 

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৪ অক্টোবর

বৃহস্পতিবার রাতে পটিয়া পৌর সদর এলাকায় পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জন হলো- পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল তিতা গাজীর বাড়ির আবদুল মজিদের ছেলে পটিয়া পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শরাফ উদ্দিন (২৪), উত্তর গোবিন্দরখীল হাদু চৌধুরীর বাড়ির ফোরক আহমদের ছেলে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হারেক হাসান সজীব (২৮)।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজীবকে গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলি চালানোর সময় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়।

আর শরাফ উদ্দিনকেও সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলি চালানো, বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুর-লুটপাট, জামায়াত নেতাকে হত্যাচেষ্টা ও বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের পৃথক চারটি মামলায় এ দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে দুই ছাত্রলীগ নেতার পরিবার দাবি করেছে পুলিশ তাদের মিথ্যা মামলায় আটক করছে। তাদের দ্রুত মুক্তির দাবি জানান তারা।