শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস -২০২৪ ইং।

শেখ কামরুজ্জামান (রানা)।
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

 

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ): সংবাদদাতা- শেখ কামরুজ্জামান (রানা)।

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার বলেছেন, ‘নিজেকে আত্মনির্ভরশীল হতে হবে, সবার যোগাযোগ ও কমিউনিকেশন রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা ভোগ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে হতে হবে। নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকরা সবাই কম্পিউটার শিখতে হবে। ঘরে বসে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় করতে হবে।

 

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারন করে জাতীয় যুব দিবস-২০২৪ ইংউদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করেন। আজ দশটায় উপজেলা চত্বরে একটি রেলি বের করা হয়।

 

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন সহ গুণীজন, সুধীজনরা।

 

আলোচনা সভা শেষে ১৩জন যুবক যুবতীর মাঝে আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচির আওতায় ৯ লক্ষ ৭০ টাকার ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।