শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

কোটালীপাড়ায় দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের শাখা উদ্বোধন ।

শেখ কামরুজ্জামান (রানা)।
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

 

 

কোটালী পাড়া (গোপালগঞ্জ) সংবাদ দাতা – শেখ কামরুজ্জামান (রানা)।

 

গোপালগঞ্জের কোটালীপাড় দৃষ্টিকোণ চক্ষু হসপিটালের পঞ্চম শাখা উদ্বোধন করা হয়েছে ।

আজ শুক্রবার সকাল ৯ টায় উপজেলার লেকপার এনামুল মোল্লার বাড়িতে দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের এই নতুন শাখার উদ্বোধন করা হয় ।

দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার শাহজাহান সিরাজ এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য) ডিও , চক্ষু ফেলো ইন ব্লু কমা এন্ড ফেকো সার্জন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ইসলাম বলেন, আমাদের এই হসপিটাল ২০১৪ সাল থেকে কার্যক্রম শুরু করা হয়। কোটালীপাড়ায় এই শাখাটি নিয়ে আমাদের পাঁচটি শাখার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃখী অসহায় সহ সকল ধরনের চক্ষু রোগীর সেবা প্রদান করে আসছে।

আমাদের এই দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার চোখের যাবতীয় রোগের অপারেশন করা হবে।

উল্লেখ্য আমাদের এই কোটালীপাড়ায় কার্যক্রম শুরুর মধ্য দিয়ে একটি বার্তা জনগণের সামনে তুলে ধরতে চাই, যদি কোন গরিব ও অসহায় রোগী আমাদের এখানে আসে তাহলে আমাদের এই হাসপাতাল থেকে বিনামূল্যে তাহার সকল প্রকার চোখের চিকিৎসা করে দেওয়ার অঙ্গীকার করছি।

পরে মিলাদ দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে এ দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়।