শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

লক্ষ্মীপুরে গুড নেইবারস বাংলাদেশ৩ খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান।

মো: নুর হোসেন
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

 

মো: নুর হোসেন (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে গুডনেইবারস বাংলাদেশ বন্যা কবলিত এলাকা রামগতি-কমলনগরে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম মাঈন উদ্দিন মাইনুল গুড নেইবারস বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর।

জাপান প্লাটফর্ম এর অর্থায়নে রামগতি-কমলনগরে দশ হাজার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সহায়তা ও চার হাজার আটশ মানুষকে চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরন করেন। ৯ নভেম্বর সকাল ১১টায় রামগতি উপজেলা আজাদ নগরে উত্তর চর আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়ন কেন্দ্রে এক হাজার পঞ্চাশ জনের মাঝে খাদ্য সহায়তা ও চারশ জনকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রজেক্ট কোর্ডিনেটর গুড নেইবারস জাপান মিস ইউকি ইউশমোরা, ডা: মো: মাসুদ জাহান মাহমুদ আবাসিক মেডিকেল অফিসার স্বাস্থ্য কমপ্লেক্সে রামগতি, মাওলানা আবুল খায়ের সুপার পাটোয়ারীর হাট মহিলা দাখিল মাদ্রাসা । মো: আফসার উদ্দিন অর্থ ব্যবস্থাপক গুড নেইবারস বাংলাদেশ, মো: সাইফুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা, মো: পারভেজ আহমেদ স্বাস্থ্য কর্মকর্তা, রিফাত আল মাহমুদ প্রোগ্রাম অফিসার সহ গুড নেইবারস বাংলাদেশ এর আরো অন্যান্য উপস্থিত ছিলেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, গত ২২ আগষ্ট থেকে টানা বৃষ্টিতে বন্যা সৃষ্টির পর থেকে বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও সর্বক্ষণ ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে। সর্বশেষ গুড নেইবারস বাংলাদেশ রামগতিতে ছয় হাজার মানুষকে খাদ্য সহায়তা ও প্রায় আড়াই হাজার মানুষকে চিকিৎসা সহায়তা প্রদান করায় রামগতি বাসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গুড নেইবারস বাংলাদেশের এসব সামাজিক কাজে অবশ্যই প্রশংসার দাবিদার।

প্রসঙ্গত গত ২৬ অক্টোবর থেকে গুড নেইবারস বাংলাদেশ রামগতি – কমলনগরে মোট দশ হাজার মানুষকে খাদ্য সহায়তা ও চার হাজার আটশ মানুষকে চিকিৎসা সহায়তায় মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ডা. সবুজ, ডা. মেহরাজুল, ডা. শুভ।