শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

রামপালে আ.লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আরিফ হাসান গজনবী
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটের রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার উজলকুড় ইউনিয়নের রনসেন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিলটি ফয়লা বাজার চৌরাস্তায় মিলিত হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়।

 

এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম।

 

সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দলটির সন্ত্রাসীরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এতোদিন তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো। আওয়ামী লীগ সন্ত্রাসীরা আবার কোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা করলে বিএনপি তা কঠোর ভাবে প্রতিহত করবে।

 

এসময় উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

#####