শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

ঠাকুরগাঁওয়ে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার স্বপ্না রানী, কোহাতি কিসকু ও সাগরিকা

এবার নিজ জেলায় ফুলেল শুভেচ্ছা পেলেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের খেলোয়াড় ।

২০ নভেম্বর বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা নিজ কার্যালয়ে ঐ তিনজন নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে সকালে ঢাকা থেকে নিজ এলাকায় এসেছেন নারী ফুটবলার। এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার, তারেক হাসান তাহসিন, রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের আগে নারী ফুটবলারদের সফলতা ও তাদের পরিশ্রম বিষয়ে শুনেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। সেই সাথে তাদের পাশে থাকার আশ্বাসও দেন। এছাড়াও আগামীকাল তিনজন নারী ফুটলারকে সংবর্ধনা দেয়া হবে । উল্লেখ্য, টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই দলেই খেলেছেন ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির স্বপ্না রানী, সাগরিকা ও কোহাতি কিসকু।