শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

শ্যামনগরে পরিত্রাণ এনজিওর আয়োজনে ওয়াই মুভ প্রজেক্টের ক্লোজিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

জি এম রাজু আহমেদ
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

রিপোর্ট: জি এম রাজু আহমেদ

সুন্দরবন উপকূলীয় এলাকায় যৌন ও স্বাস্থ্য প্রজনন, শিশু অধিকার আইন, জেন্ডার সহিংসতা ,বাল্যবিবাহ বন্ধ সহ নানাবিধ সামাজিক কর্মকান্ড নিয়ে পরিত্রাণ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এ এলাকায়।

সেই সকল কাজের মূল্যায়নে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস।

বিশেষ প্রেজেন্টেশন করেন,পরিত্রাণের উজ্জ্বল কুমার দাস ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,নয়ন কুমার গায়েন।

 

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, এ ধরনের প্রকল্প, বিশেষ করে সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষের জন্য খুবই প্রয়োজন ছিল। তিনি এ সময় এ এলাকার মানুষের জন্য ভালো ভালো কাজ করার জন্য পরিত্রাণ এনজিও সহ সকল এনজিওকে আহবান করেন।

##