শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
রাজনীতির মাঠে দীর্ঘ সময় ধরে ত্যাগ, সংগ্রাম ও মানবসেবার প্রতীক মহানগরের অতি সুপরিচিত মুখ সাবেক ছাত্রদল নেতা রুবেল বড়ুয়া সমাজসেবা ও রাজনীতিতে ভালোভাবেই সক্রিয় মোহাম্মদ তাজুল ইসলাম তাজু রাজনীতির মাঠে তার কর্মকান্ড নজর করেছে সিনিয়র নেতাদের নতুন পরিচালনা কমিটি পেল মোহরা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির বোয়ালখালীতে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীণ অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে পদোন্নতি শহীদ ওমরের স্বপ্ন বাস্তবায়নে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডা: মো: আবু নাছের সংসদ সদস্য আবু সুফিয়ানকে প্যাটারসন সিটির সম্মাননা খোদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সুপারিশপত্রকেও পাশ কাটিয়ে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রামের ট্রাস্টি পদ ভাগিয়েছেন ঢাকায় বসবাসরত তিন ব্যক্তি মোহাম্মদ নগর এইচ কে সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান দীর্ঘ এক যুগ পর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

বাঘারপাড়ায় গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে আলোচনাসভা

প্রদীপ বিশ্বাস
Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

বাঘারপাড়া (যশোর) থেকে প্রদীপ বিশ্বাস।

বাঘারপাড়ায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে
আহত ও শহিদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এবং
উপজেলা প্রশাসন আয়োজিত এ স্মরণসভায় উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের
সদস্যবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
স্মরণসভায় জেলা প্রশাসক তঁার বক্তব্যে বলেন, ফ্যসিবাদের পতন ঘটাতে একজন মা তঁার নিজের সন্তানকে
হাসিমুখে অভ্যুত্থানে যেতে সাহস জুগিয়েছেন। বিগত সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবই একজন
মায়ের এমন সাহসি ভূমিকা তৈরি হয়েছে। তাই বর্তমান বাংলাদেশকে চিনতে হলে আগে মাকে চিনতে
হবে। আন্দোলনে যে সকল পরিবারের একমাত্র সন্তান শহিদ হয়েছেন সেই পরিবারের সাথে নিজের পরিবারকে
দাড় করিয়ে একবার ভেবে দেখেন, তাদের কি অবস্থা। স্মরণসভায় তিনি আরও বলেন, যারা পাহাড়সম দুনর্ীতি
করে সম্পদ বানিয়েছেন, তারা এখন ভোগ করতে পারছেন না। পৃথিবীতে পালিয়ে যাওয়া কোনো স্বৈরাচার
দ্বিতীবার আর ক্ষমতায় আসেনি।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের সভাপতিত্বে এদিন এবং উপজেলা সমাজসেবা
কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় এদিন আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব বীর
মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম, বিএনপির কেন্দ্রীয়
কমিটির সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জামায়াতের
উপজেলা আমীর মাও. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি হেলালু
ইসলাম, বন্দবীলা ইউপি চেয়ারম্যান সব্দুল হোসেন খঁান, আন্দোলনে আহত মিলন মোল্যা, ছাত্র
প্রতিনিধি আরিফ ফয়সাল, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি
কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমানসহ বিভিন্ন
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
এর আগে ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড ইউনাইটেড কলেজে কিশোরিদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও
চেক বিতরণ করেন এবং বাঘারপাড়া থানা পরিদর্শণ করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম