মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

শিরোনাম:
সিলিন্ডার বিস্ফোরণে কাছাড়ের উধারবন্দে এলাকায় ৪ শ্রমিক নিহত  আসাম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সৎসঙ্গ পরিবারের ২ কোটি টাকা অনুদান আসামে মাদকাসক্ত জামাতার হাতে শ্বশুর খুন পুলিশি অভিযানে গ্রেফতার  বোয়ালখালীর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শিমলা সেনগুপ্ত বাগীশিপের উদ্যোগে গীতা স্কুলে অভিভাবক সমাবেশ ও ইউনিফর্ম বিতরণ ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন সংসদ সদস্য আবু সুফিয়ান বন্ড সুবিধার অপব্যবহারে এশিয়ান গ্রুপের পদে পদে জালিয়াতি রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৫ জন  সবাইকে নিরাপদ জায়গায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন
নোটিশ:

পরীক্ষামূলক সম্প্রচার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

“তদন্তে সত্যতা মিলেছে ” শ্যামনগর নকিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ

Reporter Name
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

 

ভয়েস অফ সুন্দরবন।।
শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর আব্দুল মান্নান সাবেক এমপির আশীর্বাদপুষ্ট হয়ে ও দলীয় প্রভাব খাটিয়ে সরকারি বিধি লঙ্ঘনপূর্বক প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে বেতন ড্র তথা ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের তদন্ত প্রতিবেদনে সত্যতা মিলেছে।
এদিকে শ্যামনগর কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির নেতা অলিউর রহমান হত্যা মামলায় তিনি দীর্ঘদিন পালিয়ে রয়েছেন একাধিক সূত্রে জানা গেছে।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের ও হাফিজুর রহমান খুলনা বিভাগীয় কমিশনার বরাবর গত ২৪/৬/২০২৪ তারিখে ২টি অভিযোগ করে। গত ১ জুলাই ১৩২নং স্মারকে বিভাগীয় কমিশনার অফিসের হিসাব শিক্ষা শাখার সিনিয়র সহকারি কমিশনার এসএম মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়কে অভিযোগ পত্র দুইটিতে উল্লেখিত বিষয়সমূহ তদন্ত করে বিধিগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশক্রমে অনুরোধ করেন। জেলা প্রশাসক মহোদয়ের শিক্ষা শাখার পক্ষ থেকে ১১ জুলাই ৩৯৭ নং স্মারকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্বাহী অফিসার গত ১৯আগস্ট ১২৯৬ নং স্মারকে উপজেলা কৃষি অফিসার কে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক মতামত সহ প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা গত ২১ অক্টোবর ৬২২নং স্মারকে অভিযোগের বিষয়ে স্বরেজমিনে তদন্ত পূর্বক মতামত উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেছেন। প্রতিবেদনে তিনি পর্যালোচনা ও মতামতে উল্লেখ করেছেন,১/ সহকারি (মাধ্যমিক-১) মাউশি মহোদয়ের স্মারক নং-২৫৩৩ তারিখ ৮/১১/২০২৩ মোতাবেক স্কুলের বিল ভাউচারে প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার এর যৌথ স্বাক্ষর থাকার নির্দেশ থাকলেও কিছু স্বাক্ষর পাওয়া গেলেও ১২/৯/২০১৮ থেকে ১২/১/২০২০ তারিখ পর্যন্ত জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর পাওয়া যায়নি।২/ উপসচিব সরকারি মাধ্যমিক-১ শাখা মাউশি শিক্ষা মন্ত্রণালয়, মহোদয়ের স্মারক নং-১১৬৭ তারিখ ১২/ ৯ /২০১৮ মোতাবেক জাতীয়করণকৃত স্কুল/ কলেজের আত্মীকরণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আর্থিক কার্যক্রমে প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের যৌথ স্বাক্ষর পালিত হবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর হতে পরিলক্ষিত হয়নি বা পাওয়া যায়নি। ৩/ একটি সরকারি জমি হেডমাস্টার তার নিজের নামে ইজারা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। ৪/ ৫৩ হাজার টাকা সম্মানী বাবদ উত্তলনের অভিযোগ পাওয়া গেছে। ৫/টিফিন খাতের ভাউচারের সাথে জমা ও উত্তোলনের গরমিল লক্ষ্য করা গেছে, এক্ষেত্রে কোন ক্রয় কমিটি পাওয়া যায়নি। ৬/স্কুলের আয়ের বিভিন্ন খাত হতে কোন ভ্যাট-আইটি প্রদানের তথ্য পাওয়া যায়নি। ৭/স্কুলটি সরকারি করনের পর হতে এখনো পর্যন্ত কোন অভ্যন্তরীণ নিরীক্ষা (অডিট) কার্যক্রম সম্পন্ন হয়নি। প্রধান শিক্ষক স্পষ্ট সরকারি বিধি লংঘন পূর্বক নিজ তথ্য গোপন করে চক্রান্ত মুলকভাবে চাকরি করছে, যা সরকারি বিধির সঙ্গে সাংঘর্ষিক। অভিযোগকারী সহকারী শিক্ষকদ্বয় দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে।
এদিকে নকিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর আব্দুল মান্নান এর সাথে কথা বলে তিনি বলেন, উপরোক্ত বিষয় গুলো সঠিক নয়, আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।

##
এস কে সিরাজ ,
শ্যামনগর সাতক্ষীরা